সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আইকন
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।




গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার শ্যামপুর (বালুরঘাট) গ্রামের মো: সোলাইমান আলীর ছেলে মো: সুজন আলী (২৯)। 




রোববার ( ১ মার্চ) রাত সাড়ে ৯ টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আসামি সুজনকে আটক করে।




উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও  আসামি সুজনের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ১টি মাদক মামলাসহ মোট ২ টি মামলা চলমান রয়েছে। 




গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।