বুধবার , ০৫ আগস্ট ২০২৬
 বুধবার , ০৫ আগস্ট ২০২৬

নিউ মার্কেট মসজিদ সংকটে: আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে?

আইকন
তোফাইরুল ইসলাম রাহাত || রাজশাহী
০২ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নিউ মার্কেট মসজিদ সংকটে: আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে?

প্রায় ১৭ বছর পর নিউ মার্কেট মসজিদে নামাজ আদায় করতে গিয়ে এক মুসল্লি দেখতে পান উদ্বেগজনক চিত্র। মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় ১১ লাখ টাকা, যা দ্রুত পরিশোধ না করা হলে যেকোনো সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদের ইমাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বিষয়টি তুলে ধরে দ্রুত সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, বকেয়া বিল পরিশোধ না হলে মসজিদটি অন্ধকারে ডুবে যেতে পারে।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের এমন সংকট অত্যন্ত দুঃখজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয়রা মার্কেট কমিটি, সিটি কর্পোরেশন, প্রশাসন ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান দাবি করেছেন।

এদিকে সাধারণ মানুষকেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। অনেকে বলছেন, সবাই অল্প অল্প করে এগিয়ে এলে দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

স্থানীয়দের ভাষ্য, “মসজিদের আলো কখনো নিভে যেতে দেওয়া যাবে না, সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”