মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান

বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭
আইকন
নিজস্ব প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান

রাজশাহী মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই ধরনের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।


রাজশাহী মহানগর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশের এই তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।