বুধবার , ০৫ আগস্ট ২০২৬
 বুধবার , ০৫ আগস্ট ২০২৬

ঢাকা-১৭ তে ভোটার স্লিপ সংগ্রহের ডিজিটাল সুবিধা চালু

আইকন
ডেস্ক নিউজ
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ঢাকা-১৭ তে ভোটার স্লিপ সংগ্রহের ডিজিটাল সুবিধা চালু

ঢাকা-১৭ সংসদীয় আসনের ভোটারদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে ঘরে বসেই অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহের একটি ডিজিটাল সুবিধা চালু করা হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ভোগান্তি কমানো এবং কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোটার স্লিপের মাধ্যমে ভোটাররা আগেই জানতে পারবেন তাদের নির্ধারিত ভোটকেন্দ্র ও ভোটার নম্বর। ভোটকেন্দ্রে যাওয়ার সময় এই স্লিপ সঙ্গে থাকলে অপেক্ষা ছাড়াই দ্রুত ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে।

ডিজিটাল এই সেবা নিতে ঢাকা-১৭ আসনের ভোটারদের ‘সবার ঢাকা-১৭’ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ড্রপডাউন মেন্যু থেকে জন্মতারিখ, জন্ম সাল, এলাকা ও ওয়ার্ড নম্বর প্রদান করলে সহজেই ভোটার স্লিপের তথ্য পাওয়া যাবে।

প্রাপ্ত তথ্য ছবি আকারে ডাউনলোড করা যাবে, মোবাইল ফোনে এসএমএস হিসেবে নেওয়া যাবে কিংবা সরাসরি ওয়েবসাইট থেকে প্রিন্ট করার সুবিধাও থাকছে।