বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
 বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬

"মারা গেছেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন"

আইকন
ডেস্ক নিউজ
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
"মারা গেছেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন"

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক এমপি এবং সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত্যুর পর তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলে মো. ফরহাদ সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা যায়, রমেশ চন্দ্র সেন ২০২৫ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরে ১৭ আগস্ট তিনি দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তরিত হন। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে পড়ালেখা সম্পন্ন করা রমেশ চন্দ্র সেন পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। তিনি সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন এবং দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।