মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আইকন
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক শূন্য।


ভূমিকম্পে মাত্রা ও স্থায়ীত্ব কম হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। তবে এবারের উৎপত্তিস্থল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিজহ্নিত ডাউকি ফল্ট এলাকায়।


এরআগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।