সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

আইকন
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হবে। জন নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়নে করা হয়েছে।


মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী জানান, জেলার ৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে জেলা প্রশাসন থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


জানা গেছে, জেলার ৩টি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন ১৯ জন। আর মোট ভোটার ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মোট কেন্দ্র রয়েছে ৪৬৯ টি। প্রতিটি কেন্দ্রে এবং কক্ষ সিসি টিভির আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৯ প্লাটুন সেনা সদস্য, ১০ প্লাটুন বিজিবি সদস্য, ১ হাজার ৫০০ জন পুলিশ, বিমান বাহিনী  ও র‌্যাব সদস্যসহ প্রায় সাড়ে ৬ হাজার আনসার সদস্য মোতায়েন থাকবে। নৌ-পথ সুরক্ষায় কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, দূত যাতায়াতের জন্য সড়ক পথ সংস্কারসহ সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।