সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে র‍্যাবের হানা: ১২ পেট্রোল বোমা ও ১৫ ককটেল উদ্ধার

আইকন
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
রাজশাহীতে র‍্যাবের হানা: ১২ পেট্রোল বোমা ও ১৫ ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১:৪৫ ঘটিকায় সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল চন্দ্রীমা থানার ছোট বনগ্রাম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।


​অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিস্ফোরকগুলো চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।


​র‍্যাব-৫-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে​ প্রাথমিক ধারণা ধারণা করা হচ্ছে যে আসন্ন নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করা হয়েছিল।


​তৎপরতা এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


​র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সঙ্ঘবদ্ধ অপরাধ দমনে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।