সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির ২ নেতাকে জরিমানা, আটক ১

আইকন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
আচরণবিধি লঙ্ঘনে বিএনপির ২ নেতাকে জরিমানা, আটক ১

ভোলার চরফ্যাশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ ও জামায়াতের নারী কর্মীকে হেনস্তার অভিযোগে বিএনপির দুই নেতাকে জরিমানা ও এক জনকে আটক করে নৌবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশের দায়ে ৮৮নং দক্ষিণ হাজারী গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই এলাকার যুবদল নেতা হেলাল উদ্দিন টিপুকে গ্রেপ্তার করে নৌবাহিনী। আটক করে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে যান। প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্র এলাকায় ভোট দান ব্যতীত প্রবেশ না করার শর্তে মুছলেকা রেখে ছেড়ে দেন।

অপর দিকে জামায়াত কর্মীর উপর হামলার অভিযোগে জিন্নাগর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন সবুজ (ওরুপে ব্যাটারী সবুজ) ও জিন্নাগর ৪ নং ওয়ার্ডের যুবদল নেতা মো. রায়হান প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি ভোলা-৪ ও সিভিল জর্জ ভোলা মো. রাকিব মাহমুদ।