মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ আটক ২

আইকন
সিটি নিউজ রাজশাহী ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় দুইজনকে হাতেনাতে ধরা পড়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটক করেন।


আটকরা হলেন, গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের ফকির মেম্বার। ঘটনার সত্যতা কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।


প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালেই তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। হাতেনাতে ধরা পড়ার সময় তাদের কাছ থেকে ২০০ টাকার দুইটি বান্ডেল জব্দ করা হয়েছে।