মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আইকন
মেহেরপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের সদর উপজেলায় ঝাঝা গ্রামে বোমা সদৃশ একটি বস্তুু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঝাঝা গ্রামের সড়কের পাশে পড়ে থাকা বাঁশের স্তুুপের মাঝে একটি লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পাই স্থানীয় গ্রামবাসী। পরে স্থানীয় গ্রামবাসী মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেন।


স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে দশটার দিকে ঝাঁঝা গ্রামে সড়কের পাশে একটি লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তুু দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তুু টি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদভাবে থানায় নিয়ে যায়।


সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়। ভোটের রাতে মেহেরপুর-১ সংসদীয় আসনে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।