মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

আইকন
নাটোর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নাটোরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে।


পরে আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহত মিজানুর রহমান (৩৫) খুবজীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও কালাকান্দর গ্রামের ইউসুফ আলীর ছেলে। অভিযুক্ত জামায়াতকর্মী একই এলাকার মো. রেজাউল করিমের ছেলে শাহরিয়ার হোসেন।

আহত যুবদল নেতা মিজানুর জানান, রাতে বাড়ি ফেরার পথে কালাকান্দর এলাকায় পৌঁছালে অভিযুক্ত জামায়াত কর্মী শাহরিয়ার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।


এসময় তিনি রক্তাক্ত হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শাহরিয়ার পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের কর্মী হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।


আরও দেখুন

Politics

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুল হাকিম বলেন, ‘শাহরিয়ার কবির নামে কালাকান্দর এলাকায় তার কোন কর্মী নেই। জামায়াতকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। ’


এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।