মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
 মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬

মানুষ পরিবর্তন চায়, জামায়াতের প্রার্থীরা বিজয়ী হবে: মুজিবুর রহমান

আইকন
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
মানুষ পরিবর্তন চায়, জামায়াতের প্রার্থীরা বিজয়ী হবে: মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সবাই পরিবর্তনের পক্ষে একমত হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, সারা দেশে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, এই নির্বাচন দেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত। অনেক রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং একটি নির্বাচন এসেছে। এর নেতৃত্বে ছিল এই দেশের তরুণ প্রজন্ম। সারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই নির্বাচনে কোনো অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটির সাবেক এই সংসদ সদস্য প্রত্যাশা করেন, এবার নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।