ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান আমির হামজার
নেতাকর্মীদের উদ্দেশ্যে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ছেড়ে না আসার অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তিনি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে এ পোস্ট দিয়ে অনুরোধ জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে আমাদের অবস্থান অনেক ভালো, আলহামদুলিল্লাহ।”
নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেছেন, “সকলের প্রতি অনুরোধ, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না।”