বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
 বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬

জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ

আইকন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
জামায়াতের বিরুদ্ধে বিএনপির ১২৭ অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ প্রকাশ করেছে তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।


নজরুল ইসলাম খান বলেন, ‘বহু বছর পর দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে তাদের নেতাকর্মীরা এই নির্বাচন পর্যন্ত পৌঁছেছেন।’


তিনি আরও করেন, ‘২০২৪ সালের জুলাই-অগাস্টেও বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে তারা আশা করেছিলেন, সংশ্লিষ্ট সব পক্ষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেবেন।’


তিনি বলেন, ‘বিজয়ের আকাঙ্ক্ষা সবারই থাকতে পারে, কিন্তু তা অর্জনের জন্য অনৈতিক বা বেআইনি উপায় গ্রহণ করা মোটেও কাম্য নয়। সারা দিনের তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে বিএনপি প্রায় ১২৭টি অভিযোগ শনাক্ত করেছে। এছাড়া আরও কিছু অভিযোগ আছে, যেগুলো এখনও যাচাই করা যায়নি।’


সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের নেতার কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে উদহারণ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সংশ্লিষ্ট দল এটি ব্যবসার টাকা বলে প্রকাশ করলেও, ওই ব্যক্তি ব্যবসায়ী নন এবং তার আয়কর রিটার্ন অনুযায়ী বার্ষিক আয় মাত্র চার লাখ টাকার সামান্য বেশি। নৈতিকতার কথা বলা একটি দলের নেতার এমন আচরণ দুঃখজনক।’


এছাড়া, নির্বাচন কমিশন সচিবের বক্তব্য নিয়ে তিনি বলেন, পাঁচ লাখ বা পাঁচ কোটি টাকা বহন করা ‘ইস্যু নয়’—এমন খবর প্রকাশিত হলেও তা ‘মিসকোট’ হয়েছে। বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক এবং গণমাধ্যমে সচিব এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।