বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
 বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬

৩ কেন্দ্রের ফলাফল: আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে পাটওয়ারী

আইকন
সিটি নিউজ রাজশাহী ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
৩ কেন্দ্রের ফলাফল: আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।


প্রাপ্ত ফলাফলে ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৪২ ভোট। শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির- এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।


এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।


এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়।


এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।