বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ভোট পড়েছে ৫৬ শতাংশ

আইকন
ফেনি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ফেনীতে ভোট পড়েছে ৫৬ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ফেনীর তিনটি আসনে ভোট পড়েছে ৫৬ শতাংশ। এরমধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পরশুরাম উপজেলায়। সর্বনিম্ন ভোট পড়েছে সোনাগাজী উপজেলায়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ভোটার সংখ্যা ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। এরমধ্যে ভোট পড়েছে ৫৬ শতাংশ।


ফেনী-১ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন। এরমধ্যে ছাগলনাইয়া উপজেলায় ভোট পড়েছে ৫২ শতাংশ, ফুলগাজী উপজেলায় পড়েছে ৫৪ দশমিক ৩৫ শতাংশ ও পরশুরাম উপজেলায় ৬৬ শতাংশ।


ফেনী-২ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। এরমধ্যে ভোট পড়েছে ৫৫ দশমিক ৪৪ শতাংশ।


ফেনী-৩ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন। এরমধ্যে দাগনভূঁইয়া উপজেলায় পড়েছে ৫৮ শতাংশ ও সোনাগাজী উপজেলায় ৪৮ শতাংশ।