সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে সাব্বির হ'ত্যা: যৌথ বাহিনীর অভিযানে মূল আসামি গ্রেফ'তার

আইকন
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
রাজশাহীতে সাব্বির হ'ত্যা: যৌথ বাহিনীর অভিযানে মূল আসামি গ্রেফ'তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন পবা রাইস মিলপাড়া এলাকায় সাব্বির হোসেন (২২) হত্যাকাণ্ডের মূল আসামিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চর খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে জাসন (২৫) ফল কাটার ছুরি দিয়ে সাব্বিরের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরবর্তীতে আসামিকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।


ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাতে চর খিদিরপুর এলাকা থেকে মূল আসামি রবিউল ইসলাম ওরফে জাসনকে গ্রেফতার করে। পরে তাকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়।


পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।