সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
 সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬

চারঘাটে ৭০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

আইকন
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
চারঘাটে ৭০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল রোববার (১ মার্চ) রাত আনুমানিক পৌনে ১২ টায় চারঘাট থানার সিপাহীপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।